বাঘের আক্রমণে আর মৃত্যু নয়, সচেতনে বন দফতর - The News Lion

বাঘের আক্রমণে আর মৃত্যু নয়, সচেতনে বন দফতর




দি নিউজ লায়ন ; ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে পর বাঘের আক্রমণে ৩ জন মৎস্যজীবীর মৃত্যু হয়।এদের মধ্যে ১ জন মহিলা মৎস্যজীবী।একের পর এক বাঘের আক্রমণে মৎস্যজীবীর মৃত্যুর ঘটনায়  চিন্তার ভাঁজ পড়েছে বন দফতরের।তাই বাঘের আক্রমণে আর মৃত্যু নয়।আর এই বিষয়ে সাধারণ মানুষজন কে সচেতন করে তুলতে বন দফতরের বনকমীর্রা কোমড় বেঁধে নেমে পড়ল মাইক নিয়ে গ্রামে গ্রামে মাইকিং করতে।


সাধারণ মানুষজন কে বন দফতরের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয় ১ এপ্রিল থেকে তিন মাস মাছ ধরা নিষিদ্ধ সরকারি নিয়ম কানুনে।পাশাপাশি নিষিদ্ধ এলাকায় মাছ কাঁকড়া ধরতে যাবেন না।কেউ জঙ্গলে নামবেন না।বন দফতরের বিনা অনুমতিতে মাছ ধরতে যাবেন না।নিষিদ্ধ এলাকায় মাছ কাঁকড়া ধরা এবং জঙ্গলে নামলে দণ্ডনীয় অপরাধ জেল জরিমানা উভয় আছে।ইয়াসের তান্ডবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা তচনচ হয়ে গেছে।নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম।ঘরবাড়ি ভেঙে ভেসে গেছে জলের তোড়ে।


ফলে এক দিকে ইয়াস অপর দিকে করোনা ভাইরাসের অতিমহামারি।যার কারণে অসহায় হয়ে পড়েছে সুন্দরবনবাসী।পেটে টানে নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে শিকার হচ্ছে বাঘের।যার ফলে বাঘের আক্রমণে আর যাতে কাউর মৃত্যু না হয় সে বিষয়ে সচেতনতায় নামলেন বন দফতর।বন দফতর জানান বাঘের আক্রমণে আর মৃত্যু নয় এ বিষয়ে সাধারণ মানুষজন কে মাইকিং করে সচেতন করে তোলা হচ্ছে।সারা বছর এই কাজ চলবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.